শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সামান্থা ও রাজ

অবশেষে গুজব সত্য হলো। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরু।

সোমবার সকালে বিয়ের অনুষ্ঠানটি হয়েছে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট ৩০ জন অতিথি। সামান্থা বিবাহের অনুষ্ঠানে লাল শাড়ি পরেছিলেন।

সামান্থা এর আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। চার বছর পর তাদের বিচ্ছেদ হয়, পরে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা। 

অন্যদিকে রাজ নিদিমোরু ২০১৫ সালে শ্যামলী দেকে বিয়ে করেছিলেন। ২০২২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

 রাজ ও ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ও ‘সিটাডেল : হানি বানি’তে অভিনয় করেন সামান্থা। ধারণা করা হয়, এক সঙ্গে কাজ করতে গিয়েই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা।

ভারতীয় চলচ্চিত্র ও ওটিটি দুনিয়ায় বর্তমানে যে পরিবর্তনের ঢেউ চলছে, তার অন্যতম পথিকৃৎ হলেন রাজ নিদিমোরু। পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক — এই তিন ভূমিকাতেই তিনি সমান দক্ষতা দেখিয়েছেন। তার নির্মিত কাজগুলোতে যেমন থাকে তীক্ষ্ণ ব্যঙ্গ, তেমনি থাকে বাস্তব জীবনের টানাপড়েনের প্রতিচ্ছবি।

রাজ নিদিমোরুর জন্ম অন্ধ্রপ্রদেশের তিরুপতি অঞ্চলে। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার কম্পানিতে কাজ করলেও তার আসল টান ছিল সিনেমার দিকে। তাই চাকরি ছেড়ে ঝুঁকি নিয়ে প্রবেশ করেন চলচ্চিত্র জগতে। 

২০০৩ সালে ইংরেজি ভাষার ছবি “Flavors” দিয়ে রাজের যাত্রা শুরু রাজের। এরপর আসে তার “99”, “Shor in the City”, এবং ভারতের প্রথম জম্বি-কমেডি “Go Goa Gone”। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়