শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজ্ঞাপন জারি করে ‘কাঠগোলাপ’ সিনেমা নিষিদ্ধ ঘোষণা

বিভিন্ন দেশের একাধিক চলচিত্র উৎসবে প্রশংসিত ‘কাঠগোলাপ’ সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গত বুধবার (২৩ অক্টোবর) এক প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩–এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় তা নাকচ করা হয়েছে।’

সেই সঙ্গে চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে হুঁশিয়ার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আখতার।

ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেন প্রযোজক ফরমান আলী। প্রায় দুই বছর ধরে ছাড়পত্র না পাওয়ায় পরবর্তীতে আপিল আবেদন করেন তিনি ।

তবে প্রজ্ঞাপনে সিনেমা নিষিদ্ধের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু বলা হয়, সিনেমাটি সার্টিফিকেশনবিহীন বিবেচিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘কাঠগোলাপ’-এ তিনটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, কেয়া ও মেঘলা মুক্তা। সিনেমায় এক গৃহিণী, এক কর্পোরেট কর্মজীবী ও এক শিক্ষকের জীবনের গল্প একসূত্রে বোনা হয়েছে। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল।

এছাড়া অভিনয় করেছেন রাশেদ অপু, এ কে আজাদ, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু ও সুজন হাবিব।

সিনেমাটি মুক্তির আগে থেকেই নারীর সামাজিক অবস্থান ও মানসিক জটিলতা নিয়ে সাহসী উপস্থাপনার কারণে আলোচনায় ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়