শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘদিন আত্নগোপনে থাকার পর মামলার আসামি হয়েও প্রকাশ্যে নায়িকা নিপুণ

ছাত্র-জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর আড়ালে চলে যান শোবিজের অনেক তারকা শিল্পীরাও। এই তালিকায় আছেন চিত্রনায়িকা নিপুণও। দীর্ঘ সময় আড়ালে থাকার পর চলতি বছরের শুরুতে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। তবে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দরে তাকে আটকে দেন। এরপর থেকে আবার আড়ালে চলে যান এই অভিনেত্রী।

দীর্ঘদিন পর চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতেও দেখা গেছে নিপুণকে। যেখানে চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি।

জানা গেছে, গতকাল শুক্রবার সিনেমার অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে হাজির হন নিপুণ। অনুষ্ঠানে তার উপস্থিতি নিশ্চিত করেছেন একাধিক অতিথি।

নাম প্রকাশ না করার শর্তে একজন অভিনয়শিল্পী বলেন, ‘বহুল বিতর্কিত এই স্বৈরাচার দোসরকে বিয়েবাড়িতে দেখে অবাক হয়েছি। ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে এফডিসি ও বিটিভিতে দাঁড়িয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। কিভাবে সে এখনো প্রকাশ্যে ঘুরছেন? দ্রুত শেখ হাসিনার এই দোসরকে গ্রেপ্তারের দাবি জানাই। না হলে জুলাইয়ের শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে।’

আরও জানা যায়, হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও নিপুণ আক্তার প্রকাশ্যে ঘুরছেন। নিয়মিত যাতায়াত করছেন বনানী ১১ নম্বর রোডে অবস্থিত তার স্পা সেন্টারেও।

এর আগে, শেখ হাসিনার আমলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও নিপুণ আদালতের মামলা করে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে চেয়ারে বসতে দেননি। এছাড়া আদালতের স্থিতিতাদেশ অমান্য করে তিনি সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে ছিলেন। এ থেকে অনুমান করা যায় তৎকালীন সরকারের একজন প্রভাবশালী অভিনেত্রী ছিলেন নিপুণ।

তবে পট পরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় এই চিত্রনায়িকাকে। এ বছরের শুরুতেই সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়