শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, পাল্টা জবাব অভিনেত্রীর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা। 

তিনি দাবি করেছেন, একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি কিনতে চেয়েছিলেন কিন্তু সেই পেজটির মালিক অভিনেত্রীকে জানিয়েছেন টাকা দিতে হবে না, পেজটির প্রচারণা করে দিলেই হবে। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও তিশা সেটি করেননি, এমনকি শাড়ির টাকাও দেননি।

জানা গেছে, গত ১৭ জানুয়ারি তানজিন তিশা তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম থেকে ‘আপোনিয়া’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজের ইন্সটাগ্রামে যোগাযোগ করেন।

সেখানে তিনি জানতে চান জামদানি কী কী আছে? এরপর কয়েকটি শাড়ির ছবি পাঠানোর পর দাম জানতে চান এই অভিনেত্রী। 

ফ্যাশন পেজ থেকে জানানো হয় শাড়িগুলোর আলাদা আলাদা দাম। এরপর তিশা একটি শাড়ি পছন্দ করেন এবং বাসার ঠিকানা দেন। ওই ফ্যাশন পেজ থেকে জানানো হয় তিশাকে শাড়িটি টাকা দিয়ে কিনতে হবে না, বিনিময়ে শাড়ি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শাড়ি এবং ফ্যাশন পেজটি প্রমোশন করে দিলেই হবে।

তিশাও এই প্রস্তাবটি মুহূর্তেই লুফে নেন। শাড়িটি যথাসময়ে তিশার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু শাড়ি গ্রহণের প্রায় ১০ মাস সময় অতিবাহিত হলেও তিশা তার কথা রাখেননি। মাঝে ফ্যাশন পেজের স্বত্বাধিকারীর সঙ্গে কয়েকবার ভয়েস মেসেজ দিয়ে দ্রুত কাজটি করে দেওয়ার কথাও বলেন তিশা।

পরবর্তী সময়ে তিশা ওই নারী উদ্যোক্তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। হোয়াটসঅ্যাপ, ফোন, ইন্সটাগ্রামসহ বিভিন্নভাবে তিশার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান ওই নারী উদ্যোক্তা।

এদিকে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগের খবর ছড়িয়ে পড়লে নজর এড়ায়নি তিশার। এমন অভিযোগের প্রেক্ষিতে মুখ খুললেন তিনি। 

নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তানজিন তিশা লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা…হা! আর ফটো শুট-ই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম!’

সেই পোস্টে ইতিবাচক এবং নেতিবাচক দুইরকম প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

কাজের সূত্রে তানজিন তিশা এখন ব্যস্ত রয়েছেন ‘সোলজার’ সিনেমা নিয়ে। সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়