শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখ খানের অ্যান্টি-এজিং ডায়েট, চারটি খাবার যা তাকে ফিট রাখে

বলিউডে প্রায় ৩৩ বছর পার করে ফেলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কয়েকদিন আগেই জানা গেছে, তিনি এখন শুধু ভারতেরই নয়, বরং বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। বড় ছেলে আরিয়ান খান কিছুদিন আগেই মুক্তি দিয়েছেন নিজের পরিচালিত প্রথম সিরিজ। মেয়ে সুহানা খানেরও বলিউডে অভিষেক ঘটেছে। স্ত্রী গৌরী খান যুক্ত আছেন সিনেমা প্রযোজনা ও ইন্টেরিয়র ডিজাইনিংয়ে।

তাই বলা যায়, শাহরুখ বাস্তবিক অর্থেই একজন সফল ও সুখী মানুষ। তবে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো শাহরুখের ফিটনেস। এই বয়সেও নিজের তারুণ্য ধরে রেখেছেন তিনি। কিন্তু এর রহস্য কী?

২০২৪ সালে ভারতীয় আরজে দেবাঙ্গনার সঙ্গে আলাপকালে শাহরুখ খান নিজের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেন। সেখানে জানান কীভাবে নিজের খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীর ও মনকে এতটা তরুণ রেখেছেন। তার খাদ্যতালিকায় থাকে মূলত চারটি সাধারণ খাবার—গ্রিলড চিকেন, ব্রকলি, স্প্রাউটস (অঙ্কুরিত বীজ, শস্য ও ডাল) ও সামান্য পরিমাণ ডাল।

শাহরুখ খানের খাদ্যতালিকায় থাকা চারটি খাবারের গুণাগুণ নিয়ে কথা বলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ও অন্ত্রস্বাস্থ্য–বিশেষজ্ঞডা. পাল মণিক্কম। অন্ত্রস্বাস্থ্য নিয়ে কাজ করার কারণে ডা. পাল ‘গাটম্যান’ হিসেবেও পরিচিত।

ডা. পাল মণিক্কম শাহরুখের খাদ্যতালিকাকে বলেছেন, ‘সহজ, কিন্তু বৈজ্ঞানিকভাবে নিখুঁত একটি অ্যান্টি-এজিং ডায়েট।’

ডা. পাল জানান, বয়স বাড়ার সঙ্গে শরীরে প্রোটিনের ঘাটতি পেশিক্ষয় ঘটায়। গ্রিলড চিকেন সেই ঘাটতি পূরণ করে। প্রতি ১০০ গ্রাম গ্রিলড চিকেনে থাকে প্রায় ৩০ গ্রাম প্রোটিন। এই প্রোটিন পেশি গঠনে সহায়তা করে, ক্লান্তি কমায় এবং শরীরকে সক্রিয় রাখে। এ ছাড়া মুরগির মাংস সহজপাচ্য হওয়ায় এটি বয়সজনিত হজমের সমস্যাও দূর করে।

ডা. পাল ব্রকলিকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করেন। কারণ, এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট আছে। এসবকে বলা হয় পুষ্টির পাওয়ারহাউস।

ব্রকলিতে বিদ্যমান পুষ্টি উপাদানের মাধ্যমে আমাদের পরিপাকতন্ত্র উপকারী ব্যাকটেরিয়া গ্রহণ করে। ফলে অন্ত্রে প্রদাহ কমে। তাই এই সুপারফুড খেলে ত্বক থাকে উজ্জ্বল ও তরুণ আর শরীর থাকে হালকা ও কর্মক্ষম।

ডা. পালের মতে, স্প্রাউটস শরীরের জন্য ‘সহজে হজমযোগ্য পুষ্টির প্যাকেজ’। স্প্রাউটস বা অঙ্কুরিত শস্যে আছে ভিটামিন, মিনারেল ও ডাইজেস্টিভ এনজাইম, যা হজমের প্রক্রিয়াকে সহায়তা করে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান বার্ধক্যের প্রভাব ধীর করে, কোষগুলোকে রক্ষা করে এবং সারা দিন শরীরে শক্তি জোগায়।

শাহরুখ খানকে খাদ্যাতালিকায় আরও বেশি পরিমাণ ডাল যোগ করার পরামর্শ দিয়েছেন ডা. পাল। কারণ, এটি সার্বিকভাবে তার স্বাস্থ্যের উন্নতি করবে। ডালে আছে উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার ও খনিজ উপাদান।

এসব উপাদান খাদ্যতালিকায় ভারসাম্য বজায় রাখে। যারা প্রাণিজ খাদ্য কমাতে চান, তাদের জন্য ডাল সেরা বিকল্প। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়, হজমে সহায়তা করে এবং দীর্ঘ মেয়াদে শরীরকে তরুণ রাখে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়