শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০২:১৭ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেতা থেকে ব্যবসায়ী: কীভাবে গড়ে উঠল শাহরুখ খানের ১৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য

শূন্য থেকে যেভাবে ১৭ হাজার কোটি টাকার মালিক হলেন শাহরুখ খান

ভারতের ধনীতম অভিনেতার নাম শাহরুখ খান। শুরু করেছিলেন একদম শূন্য হাতে। দিল্লি আর মুম্বাইয়ে পথে পথে ঘুরেছেন অভিনয়ের স্বপ্ন নিয়ে। সেই তিনি এখন বিশ্বের অন্যতম ধনী অভিনেতা। তিনি আজ বলিউডের কিংবদন্তিও।
তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৭,১৩৫ কোটি টাকা।

এত বিশাল পরিমান অর্থের উৎস কি শাহরুখের, এ নিয়ে কৌতুহলী তার ভক্ত-অনুরাগীরা। ভারতের নানা গণমাধ্যমের তথ্য অনুযায়ী সেই কৌতুহল মেটানোর চেষ্টা করা যাক-

প্রথমম শাহরুখ খান একজন অভিনেতা। তবে কেবল অভিনয় দক্ষতাতেই কোটি কোটি টাকা উপার্জন করেননি তিনি। বরং নিজের উপার্জিত অর্থ স্মার্ট বিনিয়োগ ও ব্যবসায়িক দিকনির্দেশনা দিয়ে আরও বাড়িয়ে তুলেছেন।

বলিউডে জায়গা করে নেওয়ার মূল কারণ তার অভিনয় দক্ষতা। সিনেমার মাধ্যমে কোটি কোটি রুপি উপার্জনের পাশাপাশি তিনি নিজের সিনেমার জন্য কখনো ঋণ নেন না। নিজের অর্থেই সিনেমা প্রযোজনা করেন। শাহরুখের মতে, ধার নেওয়া থেকে বিরত থাকা ভালো অভ্যাস।

শাহরুখ শুধু অভিনয় নয়, ব্যবসায়ও সক্রিয়। তার রেড চিলিস এন্টারটেনমেন্ট সংস্থা শুধুমাত্র সিনেমা প্রযোজনা নয়, পোস্ট-প্রোডাকশন ও ভিজুয়াল এফেক্টসেও কার্যক্রম চালায়। এছাড়া, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অংশীদারিত্বও রয়েছে তার কাছে। বিশ্বের আরও কিছু লীগে দলের মালিক শাহরুখ। অর্থাৎ, সম্পদ ও ব্যবসার দিক থেকে শাহরুখের পোর্টফোলিও রীতিমতো বৈচিত্র্যময়।

শাহরুখের বাবা একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। সেই সূত্র ধরেই তিনি ব্যবসার প্রাথমিক ধারণা পান। তবে তিনি নিজে ব্যবসার সব সূত্র জানেন না বরং নিজের প্যাশন ও লক্ষ্য অনুসরণ করে বিনিয়োগ ও সিদ্ধান্ত নেন।

শাহরুখ খানের এই সাফল্যের গল্প শুধু বলিউডের নয়, ব্যবসা ও বিনিয়োগের দিক থেকেও শিক্ষণীয়। তার জীবন প্রমাণ করে যে সৃজনশীলতা, অধ্যবসায় ও বুদ্ধিমত্তা মিলিয়ে সম্মান ও অর্থ দুটোই অর্জন সম্ভব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়