শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:১৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাম্পাসে অশোভন আচরণের অভিযোগে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবি ছাত্রদলের

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (আজ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য দেন রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহীসহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের কিছু কর্মকাণ্ডে ক্যাম্পাসে উত্তেজনা ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

ছাত্রদল নেতারা আরও জানান, ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাকসু জিএসের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

মানববন্ধন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে রাবি প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির পেশাগত মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত রোববার (গতকাল) বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে টাঙানো একটি ব্যানার রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে রাবি ছাত্রদলের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়