শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে। আগামী বছরের এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রুটিনসহ সবকিছু এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে বলে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে।

 সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু হয়। তবে নির্বাচনের কারণে বিভিন্ন বিদ্যালয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, ফলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। অতএব পরীক্ষা পিছিয়ে দিতে হচ্ছে।

আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে  জানিয়েছেন, বোর্ড মিটিংয়ে পরীক্ষার রুটিন ও তারিখ চূড়ান্ত করা হবে। সম্ভাব্য শুরু সময় এপ্রিলের শেষ বা মে মাসের শুরু হতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালে করোনার কারণে ১৪ নভেম্বর থেকে পরীক্ষা নেওয়া হয়। ২০২৩ সালে পরীক্ষা শুরু হয় ৩০ এপ্রিল, ২০২২ সালে ১৫ সেপ্টেম্বর এবং ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়