শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তুমি কে আমি কে হাদি হাদি,’ বিক্ষোভে উত্তাল রাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষোভ উত্তাল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। হত্যাকারীর বিচারের পাশাপাশি আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যের করব রচনার দাবি তুলেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ১১টায় শুরু হওয়া বিক্ষোভে এ দাবি জানানো হয়।

রাকসু ভিপি মোস্তাকুর জাহিদ বলেন, হাদি জুলাই গণঅভ্যুত্থানের সংগ্রামী যোদ্ধা। ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করে যাওয়া এক নির্ভীক সৈনিক। তার মৃত্যু নেই। ফ্যাসিবাদীরা তাকে হত্যা করে যদি মনে করে এই সংগ্রাম শেষ হবে, তাহলে ভুল। এদেশে লাখো হাদি তৈরি হয়ে গেছে। আমরা হাদি হবো, হাদিরা কখনো মরে না। এই সংগ্রাম চলবে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে বিক্ষোভ নিয়ে শহিদ জোহা চত্বরে জমায়েত হন। এ সময়- তুমি কে আমি কে 'হাদি হাদি'; আওয়ামী লীগের ঠিকানা এ বাংলায় হবে না; ভারতের দালাল'রা হুঁশিয়ার-সাবধান; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দেন তারা।

গত ১২ ডিসেম্বর রাজধানীতে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে এবং পরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সেখানে তার মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়