শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লম্বা ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

শীতকালীন অবকাশসহ একাধিক ছুটি মিলিয়ে বছরের শেষ দিকে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন তারিখে ছুটি শুরু হলেও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

কোন প্রতিষ্ঠানে কত দিন ছুটি—

প্রাথমিক বিদ্যালয়: বিদ্যালয়প্রধানের হাতে থাকা তিন দিনের ছুটিসহ ২০২৫ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ছুটি ছিল ৭৮ দিন। ডিসেম্বরের শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এ ছুটির কোটা শেষ হচ্ছে।

যদিও প্রাথমিক বিদ্যালয়ে ১১ ডিসেম্বর থেকে ছুটি শুরুর কথা ছিল, তবে শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলনের কারণে যেসব বিদ্যালয়ে নির্ধারিত সময়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিদ্যালয়ে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার বাদে ৩ দিন) ছুটি বাতিল করা হয়েছে। ফলে অনেক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ১৬ ডিসেম্বর এবং চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৪ ডিসেম্বর।

মাধ্যমিক বিদ্যালয়: মাধ্যমিক পর্যায়ে ২০২৫ সালের শেষ ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর এবং শেষ হবে ২৮ ডিসেম্বর। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকবে। ছুটি শেষে ২৮ থেকে ৩১ ডিসেম্বর অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজয় দিবসে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে।

সরকারি-বেসরকারি কলেজ: দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতেও ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হয়ে ২৮ ডিসেম্বর শেষ হবে। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকবে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও বিজয় দিবস পালনে প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি সব মাদ্রাসায় (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হয়ে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকবে। মাদ্রাসা শিক্ষায়ও দুই স্তরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়