শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকৃবিতে প্রবেশপত্র পুড়িয়ে রেল অবরোধ, ঘণ্টা তিনেক পর সচল 

রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচিকে অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)–এর পরীক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেছেন।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন।

এতে তিনটি ট্রেন প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকে। অবরূদ্ধ হওয়া ট্রেনগুলো হলো ঢাকাগামী তিস্তা ও মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। পরে রাত ৮টার দিকে বিসিএস পরীক্ষার প্রবেশ পত্র পুড়িয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং অবরোধ তুলে নেন।

আন্দোলনকারীরা জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্য দূরীকরণের দাবি উঠলেও বিসিএসে আবারও বৈষম্য দেখা দিয়েছে। আগে লিখিত প্রস্তুতির জন্য ৬–১২ মাস সময় মিললেও এবার নতুন ব্যাচকে মাত্র ২ মাস দেওয়া হয়েছে। সময় বৃদ্ধির দাবিতে অনশন হলেও পিএসসি তা উপেক্ষা করছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের।

এ বিষয়ে বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, “বিসিএস পরীক্ষার বিষয়টি সম্পূর্ণ সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়