শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টপ ২% বিজ্ঞানীর তালিকায় শীর্ষে ঢাবি, দ্বিতীয় আইসিডিডিআর,বি, তৃতীয় রাবি; দেখুন শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের তালিকা

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের এই তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন ৭১টি প্রতিষ্ঠানের ২৮৬ জন গবেষক। এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্থান পেয়েছেন ২৩ জন, যা দেশে সর্বোচ্চ। এ ছাড়া ১৭ জন গবেষক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ১৫ জন গবেষক স্থান পেয়েছেন এই প্রতিষ্ঠান থেকে।

জানা গেছে, গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। এক ঝলকে দেখে নিন কোন কোন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান শীর্ষ ২০-এ আছে এবং এসব প্রতিষ্ঠানের কতজন বিজ্ঞানী এই তালিকায় উঠে এসেছেন- 

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় ২৩ জন;
  2. আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ১৮ জন;
  3. রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৭ জন;
  4. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৫ জন;
  5. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১২ জন;
  6. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ১০ জন;
  7. ব্র্যাক বিশ্ববিদ্যালয় ১০ জন;
  8. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ জন;
  9. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৯ জন;
  10. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৮ জন;
  11. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮ জন;
  12. খুলনা বিশ্ববিদ্যালয় ৭ জন;
  13. ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ৭ জন;
  14. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ জন;
  15. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৬ জন;
  16. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৫ জন;
  17. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৫ জন;
  18. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ৫ জন;
  19. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫ জন এবং
  20. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫ জন।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়