শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শনিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘বন্ধ কলকারখানা চালুসহ স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল হিসেবে ব্যবহার করা হবে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করতে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে আরও ১৯ হাজার কোটি টাকা যোগান দেয়া হবে।’

গভর্নর বলেন, ‘বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং টাকার অবমূল্যায়নের কারণে ব্যবসা পরিচালনায় চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে শিল্প ও ব্যবসা টিকিয়ে রাখতেই বিশেষ এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।’

গভর্নর জানান, নতুন করে অতিরিক্ত টাকা ছাপানো হবে না। ব্যাংকিং চ্যানেলে বিদ্যমান অর্থ থেকেই ব্যবসায়ীদের ঋণ দেয়া হবে। ব্যাংকগুলো যাচাই-বাছাই করে ঋণ বিতরণ করবে এবং খেলাপি হওয়ার সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংক নিজেদের অর্থ থেকে ১৯ হাজার কোটি টাকার সংস্থান করবে। এর ফলে উৎপাদন, কর্মসংস্থান ও শিল্পখাতের গতি ফিরিয়ে আনার মাধ্যমে স্থবির অর্থনীতিকে চাঙ্গা করার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়