শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৮:৪৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারা দেশে শনিবার ব্যাংক খোলা, চলবে স্বাভাবিক লেনদেন

সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকে। তবে, ঈদুল আজহার দীর্ঘ ছুটির জন্য এবার খোলা থাকবে শনিবারও। আগামীকাল শনিবার (২৩ মে) দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিন হলেও ওই দিন ব্যাংকে স্বাভাবিক লেনদেন ও দাফতরিক কার্যক্রম চলবে। পরদিন রবিবারও (২৪ মে) ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ফলে ঈদের দীর্ঘ ছুটির আগে গ্রাহকেরা আরও দুই দিন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে শনিবারের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে। ফলে শনিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক সময়সূচিতে লেনদেন কার্যক্রম পরিচালিত হবে।

ব্যাংকাররা জানান, ঈদ সামনে রেখে নগদ অর্থ উত্তোলন, বেতন-বোনাস পরিশোধ, কেনাকাটা এবং ব্যবসায়িক লেনদেন বেড়ে যাওয়ায় গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় রেখে শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সচল রাখতে শিল্পাঞ্চল সংলগ্ন বাণিজ্যিক ব্যাংকের নির্বাচিত শাখা ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে। এসব শাখা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চালু থাকবে। তবে গ্রাহক লেনদেন করা যাবে বেলা ১টা পর্যন্ত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়