শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন না ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও তাঁর স্ত্রী

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তাঁর স্ত্রী আরজুদা করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দেননি আদালত। আজ বৃহস্পতিবার দুজনের করা আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ।

এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর অথবা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

গত ৪ মে আইনজীবীর মাধ্যমে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম ও তাঁর স্ত্রী। এ বিষয়ে শুনানি শেষে অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন আদালত।

তাদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও মো. বোরহান উদ্দিনসহ আরও কয়েকজন আইনজীবী। তাঁরা আদালতের কাছে চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনের কথা তুলে ধরে বিদেশ যাওয়ার অনুমতি প্রার্থনা করেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে আবেদনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি দেলোয়ার জাহান রুমি। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে আবেদনটি নামঞ্জুর করা হয়।

উল্লেখ্য, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ ফেব্রুয়ারি ওবায়দুল করিমসহ তাঁর পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়