শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে ইলেকট্রনিক খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

ইলেকট্রনিক যন্ত্রপাতি ও গৃহস্থালি সরঞ্জাম (হোম অ্যাপ্লায়েন্স) খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। গতকাল বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) গুলশান কার্যালয়ে এক আলোচনায় দেশটির বাণিজ্য প্রতিনিধিরা এ আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে সফররত তুরস্কের ইলেক্ট্রো টেকনোলজি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (টিইটি) সহ-সভাপতি বুরাক বাসেগমেজলারের নেতৃত্বে সাত সদস্যের বাণিজ্য প্রতিনিধিদল ডিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় অংশ নেয়। এসময় ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তুরস্কের প্রতিনিধিদলের এ ধরনের সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য আগামীতে আরো সম্প্রসারিত হবে।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে দুদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে বাংলাদেশের আমদানি ও রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ৪১৬ দশমিক ৭৬ মিলিয়ন ও ৬৩৪ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশের বিভিন্ন খাতে এরই মধ্যে তুরস্কের উদ্যোক্তারা ৭৪ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন বলে জানান ডিসিসিআই সভাপতি। সেই সঙ্গে তিনি তৈরি পোশাক, চামড়া ও পাদুকা শিল্প, পাটজাত পণ্য, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত পণ্য, ওষুধশিল্প, হালকা প্রকৌশল পণ্য, তথ্যপ্রযুক্তি সেবা ও সফটওয়্যার, হোম টেক্সটাইল এবং ভোগ্যপণ্য প্রভৃতি সম্ভাবনাময় খাতে একক এবং যৌথ বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনায় টিইটির সহ-সভাপতি বুরাক বাসেগমেজলার বলেন, ইলেকট্রনিক যন্ত্রপাতি, হোম অ্যাপ্লায়েন্স, জেনারেটরসহ এ ধরনের পণ্যের বাংলাদেশে বেশ চাহিদা রয়েছে। তার দেশের বিনিয়োগকারীরা এখাতে একক ও যৌথ বিনিয়োগে আগ্রহী। চলতি বছরের নভেম্বরে তুরস্কের ইলেকট্রনিক খাতের উদ্যোক্তাদের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে, যেখানে দুদেশের বেসরকারি খাতের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় আলোচনা ও বিটুবি (বিজনেস টু বিজনেস) সেশনে অংশ নিতে পারবেন, যার মাধ্যমে এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে। যা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে দুদেশের উদ্যোক্তাদের সম্পর্ক আরো নিবিড় করতে হবে। দুদেশের উদ্যোক্তাদের বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে ঢাকা চেম্বার একটি কার্যকর সেতুবন্ধনের ভূমিকা পালন করতে পারে বলে রাষ্ট্রদূত মত প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান।

সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়