শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৯:৪৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনীতিতে ইতিবাচক ধারা, বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদে বড় ধরণের উল্লম্ফন ঘটেছে। মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। 

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের (মোট মজুদ) পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রবর্তিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ২০১ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে, গত ১৩ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৬৬০ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ২১৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ হাজার ৯৭৭ দশমিক ৮৯ মিলিয়ন ডলার, যা এখন ৩০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উচ্চ প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধির ফলে রিজার্ভে এই ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া পবিত্র ঈদুল ফিতর পরবর্তী সময়ে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকায় মজুদের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়