শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১১:২৩ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মহসিন কবির

জ্বালানি তেলের খোঁজে দৌড়ঝাঁপ, বিকল্প উৎস বের করা চ্যালেঞ্জ

মহসিন কবির: বিশ্ব বাজারে জ্বালানি সঙ্কট মোকাবিলায় একাধিক দেশ চেষ্টা চালাচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে আবার তেলবাহী ট্যাংকার চলাচল শুরু করতে লবিং শুরু করেছে অনেক দেশ, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, সংঘাত অব্যাহত থাকলে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকলে বাংলাদেশকে বাধ্য হয়ে স্পট মার্কেটের ওপর নির্ভর করতে হবে।

দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বিকল্প উৎসের দিকে নজর দিয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে ভারতের কাছ থেকে বাড়তি ডিজেল চেয়েছে। দাম বেশি হলেও স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কিনছে। সর্বশেষ রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

এদিকে সংকট আতঙ্কে এক সপ্তাহ ধরে পেট্রল পাম্পগুলো ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। গতকালও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তেল কিনতে হয়েছে চালকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তেল সরবরাহ এবং বিক্রিতে রেশনিং চালু করেছে। যদিও গতকাল থেকে তেল সরবরাহ ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তারপরও ক্রেতাদের মধ্যে আতঙ্ক রয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তারা আমাদের সময়.কমকে বলেন, ইরানের রাষ্ট্রদূতের কাছে অনুরোধ করেছে যেন বাংলাদেশগামী জ্বালানি জাহাজে কোনো আক্রমণ করা না হয়। সামগ্রিক পরিস্থিতি এক জটিল সমীকরণের বাংলাদেশের জ্বালানি জোগান পরিস্থিতি।

জানা গেছে, রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও দেশটি ইতোমধ্যে ভারতকে একটি অস্থায়ী সুযোগ দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকেও একই ধরনের সুযোগ যুক্তরাষ্ট্রের কাছে চাওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট টি ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আমির খসরু মাহমুদ বলেন, আমরা বলেছি যদি ভারতের মতো আমাদের রাশিয়ার তেল কেনার সুযোগ দেওয়া হয়, তাহলে তা অর্থনীতির জন্য বড় সহায়তা হবে। বিষয়টি তারা ওয়াশিংটনে পাঠাবে বলে জানিয়েছে। মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘস্থায়ী হলে সরকারের করণীয় কী হবে এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যুদ্ধ যদি স্বল্পমেয়াদি হয়, মধ্যমেয়াদি হয় কিংবা দীর্ঘস্থায়ী হয় প্রতিটি পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা পরিকল্পনা করছি।

তিন কার্গো এলএনজি কিনছে বাংলাদেশ : বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার মধ্যে স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। গতকাল ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রায় ২ হাজার ৬৫৪ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক টোটাল এনার্জিস থেকে এক কার্গো এবং দক্ষিণ কোরিয়ার পস্কো ইন্টারন্যাশনাল থেকে দুই কার্গো এলএনজি কেনা হবে। টোটাল এনার্জিসের কার্গোর মূল্য প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার এবং পস্কোর দুই কার্গোর মূল্য প্রতি এমএমবিটিইউ ২০ দশমিক ৭৬ মার্কিন ডলার। এর মধ্যে ১ম কার্গো ৫-৬ এপ্রিল, দ্বিতীয় কার্গো ৯-১০ এপ্রিল এবং তৃতীয় কার্গো ১২-১৩ এপ্রিলের মধ্যে সরবরাহ করা হবে। টোটাল এনার্জিসের একটি কার্গো কিনতে ব্যয় হবে ৯০৭ কোটি ৮৪ লাখ টাকা। পস্কো ইন্টারন্যাশনালের কার্গোপ্রতি ব্যয় ধরা হয়েছে ৮৭৩ কোটি ৩৫ লাখ টাকা।

ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে : জ্বালানি তেল সংকট মোকাবিলায় ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠকে এ বিষয়ে কথা হয়। পরে গণমাধ্যমকর্র্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় ভারত সরকারকে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে প্রণয় কুমার ভার্মা সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকারের চিঠি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি ভারতের সরকারের কাছে তুলে ধরা হবে।

ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত ১৩১ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে সরাসরি বাংলাদেশে ডিজেল পরিবহন করা হয়। চুক্তি অনুযায়ী, এই পাইপলাইনের মাধ্যমে চলতি বছর প্রতি মাসে প্রায় ১৫ হাজার টন ডিজেল সরবরাহ করার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এর বাইরে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে সরকার।

বাড়ানো হয়েছে সরবরাহ : দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, আগে অকটেন ও পেট্রলের সরবরাহ গড় বিক্রির তুলনায় ২৫ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল। এখন সেই হ্রাসের হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ অনুযায়ী সরবরাহ ১০ শতাংশ বৃদ্ধি পাবে।

আরও জাহাজ বন্দরে ভিড়েছে : সিঙ্গাপুর থেকে প্রায় ২৭ হাজার টন ডিজেল নিয়ে লিয়ান হুয়ান হু নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। গত মঙ্গলবার বিকালে জাহাজটি বন্দরে আসে এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ডিজেল খালাস শুরু হয়েছে। এর আগে গত সোমবার শিউ চি নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ২০৪ মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছায়। আমদানির পাইপলাইনে রয়েছে আরও তিনটি বড় জাহাজ। ১২ মার্চ এসপিটি থেমিস জাহাজে আসবে ৩০ হাজার ৪৮৪ টন। ১৩ মার্চ ফেলস সামুরাই জাহাজে আসবে প্রায় ৩০ হাজার টন। আর ১৫ মার্চ চাং হাং হং তু জাহাজে আসবে প্রায় ৩০ হাজার টন। সব মিলিয়ে আগামী কয়েক দিনে মোট ১ লাখ ৪৪ হাজার ২০৫ টন পরিশোধিত ডিজেল জাতীয় গ্রিডে যুক্ত হবে। বর্তমান ব্যবহারের পরিমাণ অনুসারে এই ডিজেল দিয়ে ১২ দিনের চাহিদা মেটানো সম্ভব।

পাম্পে দীর্ঘ লাইন : সরবারহ বাড়ানোর কথা বললেও গতকালও পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। পাম্প মালিকরা বলছেন, দুই-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এদিকে সিলেট নগরে বাড়িতে ৮০০ লিটার ডিজেল মজুদের দায়ে তিনজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি পেট্রল পাম্পে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা যমুনা অয়েল কোম্পানির ডিপো ইনচার্জকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

নিরাপত্তা না দিলে পাম্প বন্ধের হুশিয়ারি : জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালুর পর বিভিন্ন এলাকায় পেট্রলপাম্পে দীর্ঘ সারি ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন পাম্প মালিকরা। তারা পাম্পে নিরাপত্তা নিশ্চিত করা ও তেলের সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন। রাজধানীর সিদ্বেশ্বরীতে এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, সরকার একদিকে পর্যাপ্ত তেলের মজুদের কথা বলছে, অন্যদিকে রেশনিং করে সরবরাহ দিচ্ছে, এতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই অতিরিক্ত তেল নেওয়ার চেষ্টা করছেন। উত্তেজনা বাড়ছে এবং হামলার ঘটনাও ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় সংগঠনটি আট দফা দাবি জানিয়েছে পাম্প মালিকরা। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির মধ্যে পাম্পে পুলিশ ও সেনা মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা, সব পাম্পে সমানভাবে তেল সরবরাহ করা ও সরবরাহ বৃদ্ধি করার দাবি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়