শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজার আগেই রাজধানীতে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা ছাড়াল

পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আগামীকাল। এর আগেই বাজারে বেড়ে গেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম।

আজ বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়।

নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা প্রোটিনের উৎস হিসেবে গরু, খাসি বা দামি মাছ তুলনামূলক কম খান। এর পরিবর্তে তাদের কাছে সহজলভ্য হচ্ছে ব্রয়লার মুরগি। বাজারে দিন পনেরো আগে থেকে ব্রয়লার মুরগির দাম বাড়তে থাকে। এর আগে প্রতি কেজি ব্রয়লারের দাম ছিল ১৬০-১৭০ টাকা। কিন্তু শবে বরাতের সময় থেকে ব্রয়লার মুরগির দাম বাড়তে থাকে।


তিন-চার দিন আগেও ১৮০-১৯০ টাকায় কেনা যেত এক কেজি ব্রয়লার মুরগি। আর সোনালি মুরগির কেজি ছিল ২৯০-৩১০ টাকা। অর্থাৎ এই সময়ের মধ্যে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০-৩০ টাকা এবং সোনালি মুরগির দাম কেজিতে ৩০-৪০ টাকা বেড়েছে।

বিক্রেতারা জানান, প্রতিবছর রোজার শুরুতে ব্রয়লার মুরগির চাহিদা বাড়ে। এ কারণে সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়। এতে মুরগির দামও বাড়ে। সাত-আট রোজার পর দাম আবার আগের পর্যায়ে চলে আসবে।

অবশ্য গত বছর রোজার একদম শুরুতে ব্রয়লার মুরগির দাম আরও বেশি ছিল। ওই সময় এক কেজি ব্রয়লার মুরগি ২২০-২৪০ টাকায় বিক্রি হয়েছিল।

এদিকে মুরগির দাম বাড়লেও ফার্মের মুরগির ডিমের দাম এখনো স্থিতিশীল রয়েছে। আজ বাজারে প্রতি ডজন ডিম ১০০-১১০ টাকায় বিক্রি হয়েছে।

বাজারে গরু ও খাসির মাংসের দাম কেজিতে ৩০-৫০ টাকা বেড়েছে। প্রতি কেজি গরুর দাম এখন ৭৫০-৮০০ টাকা। আর খাসির মাংস কেনা যায় ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে। রুই, কাতলা, পাবদা, কই, শিং প্রভৃতি মাছের দামও আগের তুলনায় বেড়েছে। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়