শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৩ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা চার মাস কমলো বাংলাদেশের রপ্তানি আয়, নভেম্বরে পতন ৫.৫৪ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রপ্তানি বাণিজ্যে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। গত আগস্ট মাস থেকে টানা চার মাস ধরে ধারাবাহিকভাবে কমছে বাংলাদেশের পণ্য রপ্তানি। সবশেষ গত নভেম্বরেও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যের বরাতে এ চিত্র উঠে এসেছে।

ইপিবির হিসাব অনুযায়ী, সদ্য বিদায়ী নভেম্বর মাসে বাংলাদেশ বিশ্ববাজারে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত অর্থবছরের নভেম্বরে এই আয়ের পরিমাণ ছিল ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে এক মাসের হিসাবে রপ্তানি আয় কমেছে।

তবে বার্ষিক হিসাবে রপ্তানি কমলেও মাসিক হিসাবে কিছুটা আশার খবর রয়েছে। গত অক্টোবরের তুলনায় নভেম্বরে রপ্তানি আয় সামান্য বেড়েছে, যা ২ শতাংশের কিছু কম।

এদিকে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রপ্তানি আয়ে সামান্য ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে, যার হার ০ দশমিক ৬২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়