শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৩:৪৪ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি

ইউরোপে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মতো প্রতিযোগী দেশগুলো একসঙ্গে যে পরিমাণ পোশাক রপ্তানি করে, বাংলাদেশ তা একাই রপ্তানি করছে। ইউরোস্ট্যাটের হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম ৮ মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ১ হাজার ৩৪৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। যেখানে প্রবৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি। একই সময়ে ভারত-পাকিস্তানসহ ওই পাঁচটি দেশের মোট পোশাক রপ্তানির পরিমাণ ১ হাজার ৩৬১ কোটি ডলার।

২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিশ্ববাজার থেকে প্রায় ৬ হাজার কোটি ডলারের পোশাক আমদানি করে ইউরোপ। সে হিসাবে বাজারটিতে বাংলাদেশের হিস্যা সাড়ে ২২ শতাংশ, আর অবস্থান দ্বিতীয়। 

এই সময়ে বাংলাদেশের তুলনায় প্রায় সাড়ে ৩শ কোটি ডলার বেশি রপ্তানি করে প্রথম স্থান ধরে রেখেছে চীন। ৮ মাসে দেশটির রপ্তানি ১ হাজার ৬৯০ কোটি ডলার। তবে ধারাবাহিকভাবে রপ্তানি হারাচ্ছে তৃতীয় স্থানে থাকা তুরস্ক। ৮ মাসে দেশটির রপ্তানি ৫৭২ কোটি ডলার।

অন্যদিকে তালিকায় চতুর্থ স্থানে থাকা ভারতের রপ্তানি প্রায় ১২ শতাংশ বেড়ে ৩৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। ইউরোপের বাজারে পঞ্চম স্থানে থাকা কম্বোডিয়ার পোশাক রপ্তানি সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় ২৬ শতাংশ বেড়েছে। দেশটির রপ্তানি ২৯১ কোটি ডলার। প্রায় ১৬ শতাংশ বেড়ে ভিয়েতনামের রপ্তানি দাঁড়িয়েছে ২৮৩ কোটি ডলারে। আর সাড়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২৫২ কোটি ডলারের পোশাক রপ্তানি পাকিস্তানের। তালিকায় অষ্টম স্থানে থাকা মরক্কোর রপ্তানি ১৮৭ কোটি, প্রবৃদ্ধির হার ১ শতাংশের কিছু বেশি। তলানিতে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার রপ্তানি। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়