শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড, টাকা ধার চাইছে প্রতারক চক্র

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা ধার চাচ্ছে প্রতারক চক্র। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানান।

এনবিআরের জনসংযোগ বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে আল-আমিন শেখ জানান, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান খান, এফসিএমএ স্যারের whatsapp নাম্বার হ্যাক হয়েছে। কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইলো।’

জানতে চাইলে আল-আমিন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে ২টা ২৮ মিনিটে চেয়ারম্যান স্যারের নম্বর থেকে টাকা ধার চেয়ে মেসেজ আসে। স্যারকে অবহিত করতেই তিনি জানালেন—নম্বর হ্যাকড হয়েছে। সবাইকে জানিয়ে দিতে বলেছেন।’

বেলা ২টা ৩১ মিনিটে আল-আমিন শেখ এনবিআর চেয়ারম্যানের নম্বর হ্যাক হওয়ার বিষয়ে জানানোর পর ২টা ৪৬ মিনিটে এই প্রতিবেদকের কাছে টাকা ধার চেয়ে ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। মেসেজে বলা হয়, ‘আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে দেওয়া যাবে আমি কালকে ফেরত দিয়ে দিব।’

ওই নম্বরে কল দিলেও রিসিভ করেনি কেউ। তবে ২টা ৫৮ মিনিটে আরও একটি মেসেজ দেয়। সেখানে বলা হয়, ‘ফোন দেওয়ার দরকার নেই আমি একটু ব্যস্ত আছি ফ্রি হয়ে ফোন দিচ্ছি একটা নাম্বার দিলে পাঠিয়ে দেওয়া যাবে।’

এ বিষয়ে সতর্ক করে ফেসবুকে পোস্ট করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ইংরেজিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ফোন নম্বর হ্যাকড হয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে টাকা চেয়ে কোনো মেসেজ এলে অনুগ্রহ করে এড়িয়ে যাবেন।’ সূত্র: আজকের পত্রিকা 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়