শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব মেধাস্বত্ব সংস্থার নিবন্ধন পেল ইরানের ১৩টি নতুন পণ্য

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডাব্লিউআইপিও) আনুষ্ঠানিকভাবে ইরানের ১৩টি নতুন পণ্য নিবন্ধন করেছে।

সোমবার বার্তা সংস্থা ইরনাকে মেহেদি মীরসালেহি বলেন, এই মাইলফলকটি ইরানের বিভিন্ন সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদের ক্রমবর্ধমান বৈশ্বিক স্বীকৃতিকে তুলে ধরে।

তিনি বলেন, নতুন নিবন্ধিত আইটেমগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পাথর, কৃষি পণ্য এবং একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প। তিনি বলেন, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কাশান শহরের গোলাপজল, উরমিয়া থেকে আঙুর ও আপেল এবং ফারস প্রদেশের হাতে-বোনা গালিচা।

এই নতুন সংযোজনীর ফলে ডাব্লিউআইপিও-তে নিবন্ধিত ইরানি পণ্যের মোট সংখ্যা দাঁড়াল ৮৭টিতে।

মীরসালেহি বলেন, আন্তর্জাতিক পণ্য নিবন্ধনের দিকে ইরানের যাত্রা ২০১০ সালে হাতে-বোনা গালিচার বৈশ্বিক স্বীকৃতির মাধ্যমে শুরু হয়েছিল।এরপর থেকে দেশটির ৩১টি গালিচা উৎপাদনকারী অঞ্চল, পাশাপাশি বিভিন্ন কৃষি ও খনিজ পণ্য এই তালিকায় যুক্ত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়