শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে ওঠছে না

নিজস্ব প্রতিবেদক : দক্ষ জনশক্তিই দেশের অর্থনৈতিক রূপান্তরের অন্যতম চালিকাশক্তি। কিন্তু যুগোপযোগী শিক্ষাক্রমের অভাবে শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে ওঠছে না বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ইডব্লিউইউ এর মধ্যে এক শিল্প-শিক্ষা সহযোগিতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামস রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

চুক্তি অনুযায়ী, যৌথভাবে তিন মাসব্যাপী পেশাগত সনদপত্র কোর্স আয়োজন করা হবে। এতে উদ্যোক্তা ও স্টার্ট-আপ উন্নয়ন, টেকসই ব্যবসায়িক কৌশল, ইএসজি রিপোর্টিং এবং প্রকল্প ব্যবস্থাপনা বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ আশা প্রকাশ করে বলেন, এ সহযোগিতা স্মারক নতুন প্রজন্মের পেশাজীবীদের গড়ে তুলতে সহায়ক হবে এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার পাশাপাশি টেকসই শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামস রহমান বলেন, এ চুক্তি উদ্যোক্তা ও স্টার্ট-আপ উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক হবে। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সর্বদা বেসরকারি খাতের সঙ্গে সমন্বয়ে কাজ করে সময়োপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, ডিন প্রফেসর ড. আহমেদ ওয়াসিফ রেজা, ডিসিসিআই’র সহ-সভাপতি মো. সালেম সোলায়মান এবং পরিচালক মামনুন কাদের, কামরুল হাসান তুহিন ও মিনহাজ আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়