শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ট্রেড নেগোসিয়েশনে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : সফল ট্রেড নেগোসিয়েশনের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ট্রেড নেগোসিয়েশনে নানা বাধা মোকাবিলা করতে হয়। নন ট্রেড নেগোসিয়েশনে আরও বেশি বাধা আসে। মার্কিন যুক্তরাষ্ট্র যাতে কম শুল্ক আরোপ করে তা নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে চেষ্টা করেছি।

আমরা বিশ্বাস করি সেটা করতে পেরেছি। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর উদ্যোগে আয়োজিত ‘প্রতিফলন এবং ভবিষ্যৎ পথ নির্দেশ: বাণিজ্য আলোচনায় জাতীয় সক্ষমতা নির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, আমাদের রপ্তাণিপণ্য খুবই সীমিত। পণ্যের বহুমুখীকরণ না হওয়ায় আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এটা আমাদের কমিয়ে আনতে হবে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকল ট্রেড নেগোসিয়েশনের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে কম শুল্ক আরোপ করে তা নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি সেটা করতে পেরেছি।

তিনি বলেন, ট্রেড নেগোশিয়েটরস পুলের সদস্যরা তাদের অর্জিত জ্ঞান দেশের জন্য কাজে লাগাতে পারবে। এক্ষেত্রে মন্ত্রণালয়, ইউএনডিপি, এফসিডিও এবং অন্যান্য অংশীদারদের মধ্যে টেকসই সহযোগিতার মাধ্যমে চলমান প্রশিক্ষণ উদীয়মান বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বৃটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এছাড়া অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন ইউএনডিপির কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজর ওয়াইস প্যারি, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আবদুর রহিম খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়