শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত

জাতীয় পেনশন কর্তৃপক্ষ সর্বজনীন পেনশন স্কিমে জমাকৃত টাকা থেকে ঋণ নেওয়ার সুবিধা চালু করেছে। তবে এই সুবিধা গ্রহণের জন্য কিছু শর্ত পূরণ করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, একসময় একাধিক ঋণ নেওয়া যাবে না। ঋণের জন্য আবেদন করতে হলে নিবন্ধনের পর কমপক্ষে ১২ মাস টানা চাঁদা জমা দিতে হবে অথবা পেনশনে ন্যূনতম এক লাখ টাকা জমা থাকতে হবে।

ঋণ নেওয়া যাবে জমাকৃত টাকার ৫% থেকে ৫০% পর্যন্ত। এ ছাড়া ঋণের আবেদন করার আগের মাস পর্যন্ত নিয়মিত চাঁদা জমা দিতে হবে।

ঋণের জন্য আবেদন করার প্রক্রিয়া সহজ করা হয়েছে। প্রথমে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.upension.gov.bd) লগইন করতে হবে।

এরপর মেনুবার থেকে ‘ঋণের আবেদন’ বাটনে ক্লিক করলে আবেদন করার পেজ ওপেন হবে। এখানে ঋণের শর্তাবলি রয়েছে। সবার নিচে থাকা ‘আবেদন করুন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ঋণের পরিমাণ এবং ফেরতের কিস্তি নির্ধারণ করে ‘আবেদন সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করলেই আবেদন শেষ হবে।

ঋণ সর্বোচ্চ ২৪ মাসের কিস্তিতে ফেরত দেওয়া যাবে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানায়, ৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সর্বজনীন পেনশনের ৪টি স্কিমে মোট নিবন্ধন করেছেন ৩ লাখ ৭৫ হাজার ২৮০ জন। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়