শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার মৌলভী বুধপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫।

রোববার দিবাগত (৮ জুন) রাত ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করে।

র‌্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে সিপিএসসি, র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে।

এ সময় ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গুলিগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়