শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- উখড়াশাল গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী মেহেরা খাতুন (৬০) এবং তার পুত্রবধূ খালেদা আক্তার বেবী (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রোদ উঠার পর ধান শুকানোর জন্য ঘর থেকে ধান বের করতে যান খালেদা আক্তার বেবী। এ সময় বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘরটি বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পুত্রবধূর চিৎকার শুনে তাকে উদ্ধার করতে ছুটে গেলে শাশুড়ি মেহেরা খাতুনও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে উখড়াশাল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের শাশুড়ি-পুত্রবধূর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়ার নেতৃত্বে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়