শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্যাগের মহিমা ধারণ করে সুখে-শান্তিতে বসবাস করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আজকে ঈদের দিন, সবার জন্য আনন্দের দিন। ত্যাগের মহিমায় আমরা যেন মহিমান্বিত জীবনটাকে ধারণ করে সবাই সুখে শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ দেশে বসবাস করতে পারি - এটাই হোক আজকের দিনের প্রতিপাদ্য।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাঁ মাঠে পবিত্র ঈদুল আজহা'র নামাজ শেষে এ কথা বলেন তিনি।

এতে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর থানা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব অভিসহ আরও অনেকে।

এ সময় মন্ত্রী লক্ষ্মীপুরসহ গোটা দেশ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, মোবারক বাধ জানিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়