শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৪:৪০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমুতে প্রেম, ফোনে বিয়ে; ভারতে যেতে সীমান্তে আটক নারী

ভিন্ন দেশ হলেও মোবাইল অ্যাপ ইমুতে পরিচয়। তারপর প্রেম, পরে মোবাইল ফোনে বিয়ে। বিয়ের পরে ভিনদেশি স্বামীর কাছে যাওয়ার পথে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছে বৃষ্টি খাতুন (২৫) নামে এক নারী। এসময় তার কোলে ছিল ৩ বছরের শিশু সন্তান আয়েশা।

এদিকে আটক ওই নারীকে শনিবার (২৩ মে) সকালে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্য।

আটক বৃষ্টি খাতুন মাদারীপুর জেলার শিবচর থানার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে। সে ওই এলাকার ইমরান হোসেনের স্ত্রী ছিলেন। পারিবারিক কলহের পর তাদের ছাড়াছাড়ি হয়।

এদিকে বৃষ্টির দাবি, মোবাইল ফোনে ভারতের মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা মাইদুল শেখের কাছে এক দালালের মাধ্যমে যাচ্ছিলেন তিনি।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা ইউনিয়নের মাধুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ পঞ্চগড় সীমান্ত এলাকার মেইন পিলার ৭৫১ এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া থেকে শুক্রবার (২২ মে) ভোরে বৃষ্টি খাতুন (২৫) ও তার তিন বছর বয়সী মেয়ে আয়েশা খাতুনকে আটক করে বিএসএফের ৯৩ চানাকিয়া ক্যাম্পের টহল দল।

পরে একই দিন বিকেলে বিএসএফ বিষয়টি ৫৬ বিজিবির মাধুপাড়া কোম্পানি কমান্ডারকে মোবাইল ফোনে অবহিত করে। পরে রাতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটক বৃষ্টি খাতুন সময় সংবাদকে বলেন, ‘মোবাইল অ্যাপ ইমোর মাধ্যমে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে আমরা মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করি। স্বামীকে কাছে পেতে বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে ভারতে স্বামীর যাচ্ছিলাম।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সময় সংবাদকে বলেন, বিজিবির হস্তান্তর কার্যক্রমের পর এজাহার মূলে থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও জানা গেছে, ভারতে তার স্বামীর কাছে পাসপোর্ট ছাড়া যাওয়ার সময় আটক হয়েছে। উৎস: সময়নিউজটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়