শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে অবৈধ সিগারেট ও বিড়ি ধ্বংস

মো. আদনান হোসেন, ধামরাই ঢাকা প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অবৈধ দেশি-বিদেশি ও দেশীয় ব্র্যান্ডের বিভিন্ন সিগারেট ও বিড়ি উদ্ধার করে ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া রেডিও স্টেশন সংলগ্ন ময়লার ডিপো এলাকায় এসব তামাকজাত পণ্য ধ্বংস করা হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার মো. শাকিল খন্দকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে উদ্ধার হওয়া প্রায় দেড় লাখ টাকার তামাকজাত পণ্য পরিবেশ সম্মত উপায়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ধামরাইয়ের ডেপুটি কমিশনার কাজিয়া সুলতানা, ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসা. জেসমিন আক্তার, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাহবুব-উল-আলম, ধামরাই থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম, ধামরাই পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. গোলাম নবী এবং ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার মো. শাকিল খন্দকার বলেন, অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। সরকারের রাজস্ব সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়