শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার ২০ কেজি গাঁজাসহ যুবক আটক 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার ২০ কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোন।

শুক্রবার দুপুর ১ টায় সদর উপজেলার পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে ১টি স্পিড বোটে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তল্লাসি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটকৃত মোঃ শরিফুল ইসলাম (২০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজেন্দ্রপুর গ্রামের মোঃ ফরিদ মিয়ার ছেলে।  

বিকাল ৪ টায় কোস্ট গার্ড বেইস এর  মিডিয়া কর্মকর্তা ল্যাফটেন্যান্ট কমান্ডার এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার দুপুর ১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে ওই এলাকায় সন্দেহজনক ১টি স্পিড বোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা হতে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ শরিফ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভোলা কোস্ট গার্ড এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়