শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়ে থেকে ছেলে : মাদ্রাসাছাত্রীর শারীরিক পরিবর্তনে এলাকায় চাঞ্চল্য

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্লা গ্রামে জন্মের পর থেকে মেয়ে হিসেবে বেড়ে ওঠা এক মাদ্রাসাছাত্রীর শারীরিক পরিবর্তনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ওই কিশোরী নিজেকে ছেলে হিসেবে পরিচয় দেওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার (১৪ মে) বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে গ্রামজুড়ে আলোচনা শুরু হয়। ওই কিশোরীর নাম নোনমি (১৩)। বর্তমানে তার নতুন নাম রাখা হয়েছে নূরনবী।

স্থানীয় সূত্রে জানা যায়, নোনমি ছোটোবেলা থেকেই মেয়ে পরিচয়ে বেড়ে ওঠে এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করত। পরিবার জানায়, তার বিয়ের জন্যও বিভিন্ন সময় প্রস্তাব এসেছিল। তবে সম্প্রতি বয়ঃসন্ধিকালে তার শরীরে ধীরে ধীরে ছেলেদের বৈশিষ্ট্য প্রকাশ পেতে শুরু করে। পরে বিষয়টি পরিবার জানতে পেরে চিকিৎসকের শরণাপন্ন হয়।

পরিবারের সদস্যরা জানান, প্রথমে নোনমি তার নানির কাছে শারীরিক পরিবর্তনের বিষয়টি খুলে বলে। এরপর চিকিৎসকের পরামর্শ নেওয়া হলে তারা এটিকে বিরল জেনেটিক বা হরমোনজনিত সমস্যা বলে ধারণা দেন।

চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, ‘অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম’ বা ‘কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া’-র মতো জন্মগত সমস্যার কারণে এ ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। তবে উন্নত পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি. এ মতিন বলেন, ‘বিষয়টি জানার পর এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। পরিবারটি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাবে।’

ঘটনাটি নিয়ে আগধল্লা গ্রামে নানা আলোচনা চললেও পরিবার বর্তমানে কিশোরটির চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়