শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে এসএসসি পরিক্ষার্থীদের ইভটিজিং ও মারধোর: কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার্থী কয়েকজন শিক্ষার্থীকে ইভটিজিং ও মারধোরের অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আহত এক পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১৩ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ-এর বেনাপোল পোর্ট থানা।

গ্রেফতারকৃতরা হলো ভবেরবেড় গ্রামের সাগর হোসেনের ছেলে তামিম (১৭), ইব্রাহিমের ছেলে শাওন (১৬), কাগমারী গ্রামের হারুনের ছেলে জুয়েল (১৫) এবং কাদেরের ছেলে ইফাদ হোসেন (১৭)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১২ মে) বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন ছাত্র-ছাত্রী কেন্দ্রের পাশের বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় ঘুরতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাদের উত্যক্ত করতে শুরু করে। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। এতে এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আশরাফ হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়