শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লায় হাম ও হামের উপসর্গ নিয়ে রাব্বি নামে পাঁচ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাতজনে। গতকাল বুধবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। শিশু রাব্বি জেলার সদর দক্ষিণ উপজেলার কাউছার আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মিয়া মঞ্জুর আহমেদ। তিনি জানান, ৯ মে নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার শরীরে হামের উপসর্গ দেখা দেয়। গতকাল ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২৭ জন এবং নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ২ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ জন।

পরিসংখ্যান বলছে, চলতি বছর এখন পর্যন্ত কুমিল্লা জেলায় মোট ১ হাজার ৫২৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১০২ জন। এখন পর্যন্ত হাম উপসর্গে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে বেশিরভাগই শারীরিক নানা জটিলতায় ভুগছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়