শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল নসিমন

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি নসিমন  দুমড়ে-মুচড়ে গেছে। সংঘর্ষে নসিমনটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৩মে) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট ও হাসানপুর স্টেশনের মাঝামাঝি গোমকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিজয় এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধা ঘণ্টা ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল।

নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস সকাল ১১টা ২৭ মিনিটে হাসানপুর স্টেশন অতিক্রম করে গোমকোট বাজারসংলগ্ন আলিয়ারা সড়কের রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনের ওপর একটি নসিমন আটকে ছিল। ট্রেনটি সেটিকে ধাক্কা দিলে নসিমনটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, আলিয়ারা সড়কটি অত্যন্ত ব্যস্ত। প্রতিদিন হাজারো মানুষ এ পথে চলাচল করেন। কিন্তু সেখানে কোনো কার্যকর রেলক্রসিং বা নিরাপত্তা ব্যবস্থা নেই। অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটলেও স্থায়ী সমাধান হয়নি বলে তিনি অভিযোগ করেন এবং দ্রুত রেলক্রসিং স্থাপনের দাবি জানান।

নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, গোমকোট এলাকায় ট্রেনটি একটি নসিমনের সঙ্গে ধাক্কা খায়। এতে যানটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়