শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে নজর কাড়ছে বিশাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে বরাবরের মতোই বিচিত্র নামের পশুর আনাগোনা শুরু হয়েছে। তবে এবার আলোচনার শীর্ষে উঠে এসেছে নারায়ণগঞ্জের একটি খামারের বিশাল আকৃতির এক মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’র এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এটি বিরল ‘এলভিনো’ জাতের মহিষ। মহিষটির গায়ের রঙ গোলাপি আভাযুক্ত সাদা এবং এর কপালের ওপরের চুলের বিশেষ কাটিংয়ের সাথে মার্কিন সাবেক প্রেসিডেন্টের মিল থাকায় শখের বশে এই নামকরণ করা হয়েছে।

ব্যতিক্রমী এই নামের কারণে মহিষটি দেখতে খামারে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় এটি এখন স্থানীয়দের মধ্যে অন্যতম প্রধান আলোচনার বিষয়। খামার কর্তৃপক্ষ জানায়, অনেক ক্রেতা এটি কেনার জন্য যোগাযোগ করলেও মহিষটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। একজন শৌখিন ক্রেতা এটি অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন।

খামারের কর্মচারীদের মতে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। প্রতিদিনের খাদ্যতালিকায় ঘাস, ভুট্টা ও ভুসির মতো সাধারণ দানাদার খাবার রয়েছে। শান্ত স্বভাবের এই মহিষটিকে বিশেষ নজরদারিতে বড় করা হয়েছে।

স্থানীয়দের মতে, কোরবানির ঈদ এলে পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে ‘রাজা’, ‘সুলতান’ বা ‘বাহুবলী’র মতো নাম রাখার চল দীর্ঘদিনের। তবে এবার আলোচিত বিশ্বনেতার নামে মহিষের নামকরণ করায় তা কোরবানির বাজারের প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়