শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাভরন-সাতক্ষীরা সড়কে কাভার্ট ভ্যানের ঢাক্কায় দুই মটর সাইকেল আরোহী নিহত

আজিজুল হক, বেনাপোল (যশোর) : যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার উলাশী ইউনিয়নের খালপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে তুজাম (৫০) এবং ছিদ্দিকুর রহমানের ছেলে শাহিন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুজাম ও শাহিন একটি মোটরসাইকেলে করে উলাশী বাজার থেকে বাগআঁচড়ার দিকে যাচ্ছিলেন। পথে উলাশী কালি মন্দীর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাশ কাটানোর সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।  ঘটনাস্থলেই তুজামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা অন্যজনকে  উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে  শাহিনও মারা যান।

নাভারন হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এদিকে একই এলাকায়  দুটা তাজা প্রান ঝরে যাবার ঘটনায়  শোকের ছায়া নেমে এসেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়