জামাল হোসেন খোকন, চুয়াডাঙ্গা (জীবননগর): চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষী সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯ মে শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার সাব-ইন্সপেক্টর বিষ্ণুপদ হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার রায়পুর বারুইপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলাম (পিতা-মৃত আজির বক্স) এর পানের বরজের ভেতর থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছটির উচ্চতা ৮ ফুট ৪ ইঞ্চি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পানের বরজ এর মালিক গাঁজা চাষী সিরাজুল ইসলামকে পলাতক আসামি দেখিয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার সাব-ইন্সপেক্টর বিষ্ণুপদ হালদার।