শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে পানের বরজ থেকে ৮ ফুট ৪ ইঞ্চি উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, পলাতক দেখিয়ে মামলা

জামাল হোসেন খোকন, চুয়াডাঙ্গা (জীবননগর): চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষী  সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৯ মে শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার সাব-ইন্সপেক্টর বিষ্ণুপদ হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার রায়পুর বারুইপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলাম (পিতা-মৃত আজির বক্স) এর পানের বরজের ভেতর থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছটির উচ্চতা ৮ ফুট ৪ ইঞ্চি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পানের বরজ এর মালিক গাঁজা চাষী সিরাজুল ইসলামকে পলাতক আসামি দেখিয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার সাব-ইন্সপেক্টর বিষ্ণুপদ হালদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়