শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৪:২৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর আম বাজারে আসার সময়সূচি ঘোষণা, ১৫ মে থেকে শুরু মৌসুম

চলতি সপ্তাহেই বাজারে আসছে রাজশাহীর আম। ১৫ মে গুটি আম পাড়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের মৌসুম। এরপর ধাপে ধাপে নামানো হবে বেশ কয়েক জাতের আম।

রবিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজশাহী জেলার আম পাড়ার সময় নির্ধারণ বিষয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সব গুটি জাতের আম ১৫ মে থেকে পাড়া শুরু হবে। ২২ মে থেকে গোপালভোগ, রানীপছন্দ বা লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, বানানা ম্যাঙ্গ ও ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, ৫ জুলাই বারি-৪, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই পাড়া যাবে। আর ল্যাংড়া আসবে আগামী মাসের মাঝামাঝি। এছাড়া সারা বছর পাওয়া যাবে কাটিমন ও বারি আম-১১।

রাজশাহীতে এ বছর আমের আবাদ হয়েছে ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে। সম্ভাব্য গড় উৎপাদন ১২ দশমিক ৮০ মেট্রিক টন। সম্ভাব্য মোট উৎপাদন ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন। এছাড়া সম্ভাব্য মোট বিক্রি ৭৮০ কোটি টাকা।

সভায় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগে আম নামানো যাবে না। বিষয়টি তদারকি করবেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া সড়কে কোনো হাট বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়