শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে ৩ শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার চেচোগাড়ি গ্রামে চকোলেট ও খেলনার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির তিন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল মান্নান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দুপুরে প্রতিবেশী ওই তিন শিশু খেলনা ও লিচু খাওয়ার জন্য অভিযুক্ত মান্নানের বাড়িতে গেলে সে তাদের ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে যায় এবং শ্লীলতাহানির মাধ্যমে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি কাউকে না বলার জন্য মান্নান শিশুদের প্রাণনাশের ভয়ভীতি দেখালেও রাতে শিশুরা চরম আতঙ্কিত হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে।পরে পরিবারের সদস্যরা শিশুদের কাছে সমস্যা জানতে চায়। পরে শিশুরা সব ঘটনা খুলে বলে। এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলার শ্যামকুড় কুদ্দুস পার্ক এলাকা থেকে অভিযুক্ত মান্নানকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরবর্তীতে দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নান ঘটনাস্থল থেকে আসামিকে উদ্ধার করে মহেশপুর থানায় হস্তান্তর করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান জানিয়েছেন, শিশুদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে; এই অমানবিক ঘটনায় জড়িত আসামির বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়