শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি ও নিত্যপণ্য সহ ৩ পাচারকারিকে আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে পৃথক অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি এবং মিয়ানমার পাচারকালে নিত্যপণ্য সহ তিন পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটি জব্দ করতে সক্ষম হন। পরে ট্রলারটি তল্লাশী চালিয়ে পাওয়া যায় ২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদ। এসময় ট্রলারে থাকা ১০ মাদক কারবারিকে আটক করা হয়।

আটকরা হল- মোঃ ইলিয়াস (৩৫), মোঃ রিয়াজ (৩০), মোঃ তৈয়ব (২৪), মোঃ ইমরান (২১), মোঃ ফোরকান (৫৫), মোঃ নাসির (৩৫), মোঃ করিম (৩২), মোঃ আশরাফুল আলম (২৪), মোঃ হাসনাইন (২২) ও মোঃ উসমান (২৮)। তারা সবাই লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, কিশোরগঞ্জ ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।

এদিকে বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ গোলারচর সংলগ্ন সাগর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার পাচারকালে নিত্য পণ্যসামগ্রী সহ তিন পাচারকারিকে আটক করা হয় বলে জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন।

আটকরা হল- টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বশির আহমদের ছেলে মো. হামিদুল্লাহ (৩০) এবং একই এলাকার হাফেজ আহমদের ছেলে মো. ফারুক (১৯)।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ গোলারচর সংলগ্ন সাগর এলাকায় অবস্থান করা সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।

“পরে ট্রলারটি তল্লাশী চালিয়ে পাওয়া যায় ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা। এসময় ট্রলারে থাকা ৩ পাচারকারিকে আটক করা হয়েছে। “

পৃথক অভিযানে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় ২ টি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়