শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএমডিএ’র চেয়ারম্যান হলেন কৃষকদল নেতা হাসান জাফির তুহিন

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন। সচিব পদমর্যাদায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

বিএমডিএ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটি মূলত কৃষিজমিতে সেচ সুবিধা প্রদান, গ্রামীণ সড়ক নির্মাণ, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ এবং সবুজায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। এর প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত।

নবনিযুক্ত চেয়ারম্যান হাসান জাফির তুহিনের বাড়ি পাবনা জেলায়। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগারের কাছে পরাজিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়