শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুতুপালং বাজারে ফের উচ্ছেদ অভিযান, জরিমানা আদায় 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কুতুপালং বাজারে যানজট নিরসনে এক সপ্তাহের ব্যবধানে পুনরায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন। সোমবার (৪ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে সড়কের দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নির্দেশে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। এ সময় ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন। উচ্ছেদের পর যাতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে না ওঠে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুতুপালং বাজারে যানজট জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। অসাধু ব্যবসায়ী ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে পরিস্থিতির অবনতি ঘটে। এ সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির পাশাপাশি স্থানীয়দের সচেতন সহযোগিতা প্রয়োজন।

ইউএনও রিফাত আসমা জানিয়েছে, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা নয়, বরং জনভোগান্তি লাঘবই এ অভিযানের মূল লক্ষ্য। যানজটমুক্ত অবস্থা বজায় থাকলে ভবিষ্যতে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়