শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে যুবক নিহত 

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নুর হাসান (৩২) ওরফে ‘বাইন্না’ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এলাকাবাসীর দাবি, তিনি স্থানীয়ভাবে আলোচিত একজন ডাকাত হিসেবে পরিচিত ছিলেন।

শুক্রবার (১ মে) সন্ধ্যার পর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর আলী সড়কের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নুর হাসান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোস্তাফা কামালের ছেলে।

ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার আগে ওই এলাকায় পাহাড়ি অঞ্চলে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় নুর হাসানকে আটক করে রোহিঙ্গারা। পরে তাকে গণপিটুনি দেওয়া হলে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে প্রথমে আইওএম পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি সাইফুল আরও জানান, নুর হাসানের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়