শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০২:০৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে ৬ কোটি টাকার মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ অবৈধভাবে বাংলাদেশে আসা ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ মে) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির টহল দল পৃথক এই অভিযানগুলো পরিচালনা করে। অভিযানে ক্রিস্টাল মেথ আইস ছাড়াও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার কালিয়ানী পূর্বপাড়া থেকে ৩ কোটি ৯৪ লাখ টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করে। এছাড়া কালিয়ানী বিওপির অভিযানে সদর থানার কালিয়ানী নীলকুঠি এলাকা থেকে আরও ২ কোটি ২৬ লাখ টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, জব্দ করা এসব পণ্যের আনুমানিক দাম ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা।
  
এদিকে কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ অভিযানে কলারোয়া থানার কেঁড়াগাছি ও গেড়াখালী থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়। এছাড়া কলারোয়া উপজেলার মাদরা সীমান্তে বিশেষ অভিযানে উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ৪ লাখ ৫০ হাজার টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে বিজিবি।
 
বিজিবি জানায়, এভাবে ভারতীয় দ্রব্যসামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এমন জনস্বার্থমূলক অভিযানের প্রশংসা করেছেন স্থানীয়রা। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়