শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত চালু, স্বস্তি ফিরেছে জনমনে

নিনা আফরিন, পটুয়াখালী : দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় পর পটুয়াখালীর কলাপাড়ায় চালু হয়েছে যুগ্ম জেলা জজ ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতের কার্যক্রম। এতে করে বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার সকালে কলাপাড়া চৌকি আদালত ভবনে আনুষ্ঠানিকভাবে এই দুই আদালতের কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত বিচারক মেহেদী হাসান।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আদালত দুটি পটুয়াখালী জেলা সদর থেকে কলাপাড়ায় স্থানান্তর করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় আইনজীবী, বিচারপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মানুষকে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার পেতে জেলা শহরে যেতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

স্থানীয় আইনজীবীরা জানান, নতুন এই আদালত চালুর ফলে এখন থেকে দুই উপজেলার মামলার বিচার কার্যক্রম স্থানীয়ভাবেই সম্পন্ন হবে। এতে বিচারপ্রার্থীদের সময় ও খরচ দুটোই কমবে এবং বিচারপ্রাপ্তি সহজ হবে।

কলাপাড়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, এটি আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আদালতের কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষ এখন দ্রুত ও সহজে ন্যায়বিচার পাবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিচারিক সেবার মান উন্নত হবে এবং সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়