শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি বাস খাদে, আহত ৮

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি শাপলা পরিবহন খাদে পড়ে ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহি শাপলা বাস যশোর থেকে কালীগঞ্জ যাওয়ার পথে বার বাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে। সে সময় ৮ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে এ দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর মেলেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বার বাজার হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বাস খাদে পড়লেও সম্পূর্ণ উল্টে যায়নি। যার কারনে বড় দূর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। তবে আহত যাত্রীদের ব্যাপারে আমি খোজ নিচ্ছি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়