শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:২৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি এসি ও আসবাবপত্র উধাও

‎‎​জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি এসি, টেলিভিশন ও মূল্যবান আসবাবপত্র সরিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে সোমবার উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্যের জন্য অফিস কক্ষ প্রস্তুত করতে গিয়ে মালামাল নিখোঁজের এই বিষয়টি জানাজানি হয়।

​সরেজমিনে জানা গেছে, ৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই উপজেলা চেয়ারম্যানের কক্ষটি তালাবদ্ধ অবস্থায় ছিল। সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত অফিস কক্ষটি ব্যবহারোপযোগী করার উদ্দেশ্যে গতকাল তালা খোলা হলে দেখা যায়, কক্ষের ভেতরে থাকা সরকারি এয়ার কন্ডিশনার (এসি), টেলিভিশন এবং বেশ কিছু আসবাবপত্র নেই। সরকারি অফিস থেকে এভাবে মালামাল সরিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান জানান, আমি এই কর্মস্থলে যোগদানের আগে থেকেই কক্ষটি তালাবদ্ধ অবস্থায় ছিল। সংসদ সদস্যের জন্য অফিস রুম প্রস্তুত করতে গিয়ে আমরা দেখতে পাই সেখানে কিছু সরঞ্জাম নেই। কার নির্দেশে বা কীভাবে এসব সরকারি সম্পদ সরানো হয়েছে, তা খতিয়ে দেখতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।

​সরকারি সম্পদ নিখোঁজের বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট জেলা প্রশাসক মু. রাশেদুল হক প্রধান সাংবাদিকদের বলেন, সরকারি সম্পদ বিধি-বহির্ভূতভাবে ব্যবহারের বা সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​উল্লেখ্য, তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি সরঞ্জাম এভাবে উধাও হওয়ার এই ঘটনা নিয়ে উপজেলার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়